রবিবার, ২১ Jun ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এবার ‘নমিতা পাল’ জ্যোতিকা জ্যোতি

টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি পাল। অভিনয়ের পাশাপাশি বর্তমানে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে। এছাড়া খুব শিগগিরই চলচ্চিত্র প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ ঘটছে তার। এই অভিনেত্রী নির্মাণ করবেন বাংলাদেশের প্রথম নারী পাইলটকে নিয়ে ‘লারা’ নামে একটি চলচ্চিত্র। সরকারি অনুদানের এই ছবিটির অচিরেই শুটিং শুরু করবেন।

বর্তমানে অভিনয় কম করলেও যা করছেন বেছে বেছে করছেন। ভিন্ন ঘরানার গল্পে চ্যালেঞ্জিং চরিত্রগুলোতে কাজ করতেই তিনি বেশি আগ্রহী এখন জ্যোতিকা জ্যোতি। অবশ্য জ্যোতিও এসব কাজ ভীষণ ভালোলাগা ও আনন্দ নিয়ে করে থাকেন। ঠিক তেমনি একটি কাজ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘একদিন ভাইরাল নমিতা পাল’। এতে নাম ভ‚মিকায় অভিনয় করেছেন জ্যোতি।

ছবির গল্পে দেখা যাবে, নমিতা পাল মফস্বলে সরকারি চাকরি করেছেন দীর্ঘদিন। পরে পদোন্নতি পেয়ে তিনি ঢাকায় আসেন। দেশের প্রতি অসীম শ্রদ্ধা, ভালোবাসায় থাকা নমিতা পাল ঢাকায় আসার পর থেকেই তিনি নানা সমস্যার সম্মুখীন হতে থাকেন। তার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন রাজীব সালেহীন। যিনি সাম্প্রদায়িকতা ভয় পান বিধায় দেশ ছেড়ে চলে যেতে চান। কিন্তু তার স্ত্রী নমিতা পাল এই দেশ ছেড়ে যাবেন না। টানা ছয় বছর সরকারি যে অফিস থেকে একজন টেন্ডার পেয়ে আসছিলেন নমিতা তাকে অবৈধভাবে টাকা দিয়ে টেন্ডার নিতে দেবেন না। যে কারণে দুর্গাপূজার ছুটিতে গ্রামের বাড়িতে গেলে সেই টেন্ডার না পাওয়া অসাধু ব্যক্তিটি তার গ্রামের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। নমিতার কণ্ঠে ভেসে আসে, ‘কোনো ধর্মই অন্য ধর্মের এতো বড় ক্ষতি সমর্থন করে না। যারা এসব কাজ করে তারা মানুষ না।’

আর এরই মধ্যদিয়ে শেষ হয় জ্যোতি অভিনীত এমন বাস্তবধর্মী একটি গল্পের কয়েক মিনিটের উপস্থাপন। এর গল্প রচনা করেছেন ও পরিচালনা করেছেন চৈতালী সমদ্দার। চলচ্চিত্রটি নিয়ে জ্যোতিকা জ্যোতি বলেন, ‘শিল্পী হিসেবে আমি সামাজিক দায় এড়াতে পারি না। আমার কাজের মাধ্যমে আমি আমার সামাজিক দায়িত্ব পালন করি। নমিতা পালের মতো একটি সাহসী চরিত্রে আমাকে ভাবার জন্য পরিচালককে ধন্যবাদ।

মূলত সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে মানুষকে সচেতন করতেই এই ছোট চলচ্চিত্র। সমসাময়িক বিষয়াদি নিয়ে তরুণ নির্মাতাদের মানসম্মত কাজ করার সুযোগ করে দিয়েছে প্রজন্ম ওয়েভ। তাদেরও ধন্যবাদ। আর আমার সহশিল্পী অর্থাৎ আমার স্বামীর চরিত্রে রাজীব সালেহীনও অনবদ্য অভিনয় করেছে।’ এদিকে এরই মধ্যে জ্যোতিকা জ্যোতি শেষ করেছেন সাজ্জাদ জহিরের নির্দেশনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশিবক’র কাজ। এটি সরকারি অনুদানে নির্মিত হয়েছে। গেল আগস্টে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘বঙ্গমাতা’ চলচ্চিত্রটি। এতে তিনি নাম ভ‚মিকায় অভিনয় করেছেন। শেষ করেছেন আউয়াল চৌধুরীর ‘আগুনের পাখি’ সিনেমার কাজ। জ্যোতি জানান, মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত দু’টি সিনেমা। একটি ‘মানুষের বাগান’ অন্যটি ‘অন্ত্যেষ্টিক্রিয়া’। দু’টোই তিনি গল্পের অন্যতম দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com