রবিবার, ১৪ Jun ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মারা গেছেন পরীমনির নানা

অভিনেত্রী পরীমনির অভিভাবক হিসেবে সবসময় দৃশ্যমান ছিলেন তার নানা শামসুল হক গাজী। শতবর্ষী এ স্বজন গতকাল বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কিছুদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থ নিয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে শামসুল হকের মৃত্যুর খবরটি জানিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।

আজ শুক্রবার ভোরে নানার মরদেহবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে পিরোজপুরের ভান্ডারিয়ার উদ্দেশে রওনা হন পরীমনি। ভান্ডারিয়ায় স্ত্রী কবরের পাশেই সমাহিত করা হবে শামসুল হক গাজীকে।

ছোটবেলায় মায়ের মৃত্যুর পর নানার কাছে বড় হয়েছেন পরীমনি। পরবর্তীতে ঢাকার শোবিজ অঙ্গনে পা রাখলে তার সঙ্গে চলে আসেন শামসুল হক গাজীও।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com