মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের বৈঠক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের বৈঠক শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরোয়ার-ই-আলম বলেন, বৈঠকে শেখ ফজিলাতুন্নেসা স্মৃতি কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের কর্মকাণ্ড এবং ট্রাস্ট ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের প্রস্তাবিত জনবল কাঠামো বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে ট্রাস্টের যাবতীয় সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ড সম্পর্কে পর্যালোচনা করা হয় এবং এর বিভিন্ন প্রকল্প দ্রুত এগিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়।

ট্রাস্ট সদস্য আইনমন্ত্রী আনিসুল হক, শেখ কবির হোসেন, মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক, শেখ হেলাল উদ্দিন, নুর-ই-আলম লিটন চৌধুরী, সদস্য সচিব শেখ হাফিজুর রহমান এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। বাসস

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com