বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

অন্য রাষ্ট্রনায়করা জানতে চান, শেখ হাসিনার কাছে কী জাদুর কাঠি আছে: আমু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, অন্য দেশের রাষ্ট্র নায়করা জানতে চান, শেখ হাসিনার কাছে কি জাদুর কাঠি রয়েছে, যে এতো অল্প সময়ের মধ্যে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হয়েছে।

তিনি বলেন, শুধু উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠাই নয়, শেখ হাসিনা এখন বিশ্বের অন্যতম সৎ রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঝালকাঠির শিশু পার্কে এ সম্মেলনের আয়োজন করে জেলা আওয়ামী লীগ।

আওয়ামী লীগের প্রবীণ নেতা আমু বলেন, বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল যখন বলা হয়, তখন অনেকেই বলেন এটা আওয়ামী লীগের কথা। কিন্তু না, এটা এখন বিশ্ববাসীর মুখেই শোনা যাচ্ছে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যারা নৌকায় চড়ে বিজয় লাভ করে, আরেকজনের নৌকা ডুবিয়ে দেয় তাদের আওয়ামী লীগে কোনো স্থান হবে না। স্বাধীনতা বিরোধীরা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে, তাদের সব ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যেতে হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com