সোমবার, ২০ Jul ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

শেখ হাসিনার নেতৃত্ব মুক্তবুদ্ধির চর্চা ফিরিয়ে এনেছে : নৌ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তবুদ্ধির চর্চা ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শনিবার জেলার বিরল মুক্ত দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

খালিদ বলেন, মানুষ এখন মুক্তভাবে লিখতে পারে, বলতে পারে। একাত্তরে বিজয়ের ঠিক আগ মুহূর্তে পাক বাহিনী ও তাদের দোসররা বাংলাদেশকে অকার্যকর করতে আমাদের সব মুক্তমনা বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। এর ধারাবাহিকতায় বিএনপি-জামায়াত এদেশের ইতিহাসকে বিকৃত করেছিল। পাঠ্যপুস্তক থেকে মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে দিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে এখন মুক্ত চিন্তা ফিরে এসেছে। দেশের মানুষ এখন স্বাধীনতার প্রকৃত সুখ ও স্বাদ ভোগ করছে। এ নেতৃত্বের ধারাবাহিকতা থাকলে বাংলাদেশ শিগগিরই উন্নত-সমৃদ্ধ দেশ হবে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাস নিয়ন্ত্রণে সফল উল্লেখ করে তিনি বলেন, দেশে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। সংসদ কার্যকর হয়েছে। বিএনপি-জামায়াত দেশের এ অগ্রগতিতে বিঘ্ন ঘটাতে চায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম জিনাত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম অরু, ডেপুটি কমান্ডার আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সবুজার সিদ্দিক সাগর ও সাধারন সম্পাদক রমা কান্ত রায় প্রমুখ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com