সোমবার, ২০ Jul ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

রান্নায় অতিরিক্ত তেলে স্বাস্থ্যঝুঁকি

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : খাবারকে সুস্বাদু করার পাশাপাশি দৈনিক পুষ্টি চাহিদাও পূরণ করে ভোজ্যতেল। তবে খাবারে তেলের ব্যবহারের ব্যাপারে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।

একজন প্রাপ্তবয়স্ক মানুষ দৈনিক পাঁচ থেকে ছয় চামচ পরিমাণ ভোজ্যতেল গ্রহণ করতে পারেন। শিশুদের বেলায় এর পরিমাণ আর একটু বেশি হতে পারে। তবে যারা দীর্ঘদিন হৃদরোগ, উচ্চরক্তচাপ, রক্তে উচ্চমাত্রার খারাপ চর্বি, আলসার ইত্যাদি সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে পরিমাণটা কমিয়ে দেওয়াই ভালো।

এছাড়া খাবার রান্নার ক্ষেত্রে ঘি, ডালডা কিংবা মাখন ব্যবহার না করে সয়াবিন বা অলিভ অয়েল ব্যবহার করাই ভালো। তবে সব ক্ষেত্রেই পরিমাণ হতে হবে নির্দিষ্ট। এছাড়া ডুবো তেল কিংবা পোড়া তেলে ভাজা খাবার এড়িয়ে চলতে বলেছেন চিকিত্সকগণ। কারণ এতে ট্রান্সফ্যাটের পরিমাণ থাকে বেশি। ট্রান্সফ্যাটের কারণেই পাকস্থলী, লিভার, গলব্লাডারসহ অন্ত্রের বিভিন্ন সমস্যা এমনকি ক্যানসার পর্যন্ত হতে পারে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com