সোমবার, ২০ Jul ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

স্যার ফজলের কাজ বিশ্বকে অনুপ্রেরণা দেবে: মেলিন্ডা গেটস

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদের কাজ বিশ্বকে অনুপ্রেরণা দেবে বলে এক টুইট বার্তায় জানিয়েছেন বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের স্ত্রী ও দাতব্য সংস্থা ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’র কো-চেয়ার মেলিন্ডা গেটস। তিনি স্যার ফজলে হাসান আবেদের প্রয়াণে শোক ও দুঃখ প্রকাশ করে এ কথা বলেন।

নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে দেয় এক বার্তায় এ শোক প্রকাশ করেন আমেরিকান নারী ও শিশু অধিকারকর্মী মেলিন্ডা। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮টা ২৮ মিনিটে ঢাকার অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্যার ফজলে হাসান আবেদ। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

প্রত্যন্ত এলাকায় কয়েকজন নারী সুবিধাভোগীর মতবিনিময়ে ফজলে হাসান আবেদ ও বিল গেটসের সঙ্গে নিজের তোলা ছবি প্রকাশ করে মেলিন্ডা তার শোক বার্তায় লেখেন, ‘স্যার ফজলে এমন একজন মানবহিতৈষী ছিলেন যিনি আমাদের উন্নয়নমূলক কাজ শিখিয়ে গেছেন: একটি কার্যকর প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে কোন মানুষগুলোর জন্য সেটা তৈরি তা না ভুলে কাজ করে যাওয়া শিখিয়েছেন তিনি। আমরা তার প্রস্থানের খবরে শোকাহত এবং তার কর্ম আমাদের সারাজীবন অনুপ্রেরণা যোগাবে, যোগাবে গোটা বিশ্বকেও।’

বাংলাদেশ ছাড়িয়ে ব্র্যাক তার আর্থ-সামাজিক উন্নয়নমূলক কাজ চালিয়ে যাচ্ছে বিশ্বের নানা প্রান্তে। এই কার্যক্রমে বিভিন্ন সময় যৌথ ভূমিকা পালন করেছে ব্র্যাক ও বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। স্যার স্যার ফজলে হাসান আবেদ তার কাজের জন্য বিশ্ব ব্যাপী জনপ্রিয় বেশ কিছু অ্যাওয়ার্ড পেয়েছেন। বাংলাদেশকে বিশ্বের কাছে উপস্থাপনে বড় ভূমিকা রেখেছেন তিনি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com