মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন থেকে সরে দাঁড়াবে জাপা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠেয় চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি (জাপা)।

রবিবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পার্টির নীতি-নির্ধারকদের পরামর্শক্রমে পার্টি চেয়ারম্যান জিএম কাদের দলের মনোনীত প্রার্থী জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে প্রার্থিতা প্রত্যাহার করে নিতে নির্দেশ দিয়েছেন।

পার্টি মনে করে, এই মুহূর্তে উপনির্বাচনে অংশগ্রহণের চেয়ে সংগঠনকে শক্তিশালী করার দিকে প্রত্যেক নেতাকে বেশি দায়িত্বশীল হতে হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com