মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

শিরোনামঃ
মেসিকে কীভাবে আটকেছেন, জানালেন স্পেনের কোচ যুদ্ধের মধ্যেও বিশ্বকাপের উন্মাদনা, স্পেনের জয়ে গাজায় উল্লাস ‘ভাগ্য আমাদের পক্ষেই লেখা ছিল’ ‘এটি প্রদর্শন করতে পারবেন না’— যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ম্যাচে টার্গেট করা হতো ফিলিস্তিনি পতাকা ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশে নেই রেসিডেন্সি পারমিট নিয়ে নতুন ঘোষণা দিল সৌদি কুয়েতে মার্কিন রাডার ব্যবস্থা ধ্বংস ও সেনা নিহতের দাবি ইরানের শরিক দলের শীর্ষ নেতাদের যমুনায় প্রধানমন্ত্রীর আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সহকারী পদে নিয়োগ পেলেন রাশেদ খাঁন আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

জলের গল্প : ব্যতিক্রমী গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বেসরকারী সংগঠন ডরপ এবং অঙ্কুর প্রকাশনী হতে প্রকাশিত কথাসাহিত্যিক নূর কামরুন নাহার সম্পাদিত ব্যতিক্রমী গ্রন্থ ‘জলের গল্প: Stories of Water বইটির প্রকাশনা অনুষ্ঠান গতকাল বাংলাদেশ জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জলের সংকট, নদী ভাঙন ও দূষণ, আর্সেনিক, লবণাক্ততা, বন্যা আর জলের নানা দিক নিয়ে পঁচিশ জন গল্পকারের দ্বি-ভাষিক গল্প সংকলন এই গ্রন্থ।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, জলের সমস্যা রাজনৈতিক সমস্যা। বলা হচ্ছে, যদি আবার বিশ্বযুদ্ধ হয় তাহলে জলের জন্যই হবে। বর্তমানে দেশে বিভিন্ন নদী শুকিয়ে যাচ্ছে। বইটির গুরুত্ব আরো বেড়ে গেছে, কারণ এতে প্রত্যেকটি গল্পের ইংরেজি অনুবাদ রয়েছে। আমাদের সাহিত্য বিশ্বমানের। অনুবাদের অভাবে তা বিশ্বের কাছে পৌঁছাতে পারিনি। আমি সাধুবাদ জানাই বইটির অনুবাদক ও সম্পাদককে।

প্রধান অতিথির বক্তব্যে পিকেএসএফ চেয়ারম্যান খলীকুজ্জমান বলেন, জলের সাথে জীবন সম্পর্কিত। মাঠ পর্যায়ে দেখেছি জলের জন্য কি যুদ্ধ। জল নিয়ে গল্পের বই সত্যি প্রশংসনীয় উদ্যোগ। দ্বিভাষিক এই বইটি মূলত সূচনা করলো জলের ভাবনা। আগামীতে নিশ্চয়ই এই উদ্যোগ আরো বিস্তৃত হবে এবং আমাদের ভাবনাকে অনেকদূর নিয়ে যাবে।

বিশেষ অতিথির বক্তব্যে কবি নূরুল হুদা বলেন, এটি খুব ভালো উদ্যোগ । অনুবাদ হওয়া খুব প্রয়োজন তবে অনুবাদের ব্যাপারে আমাদের আরো সর্তক হতে হবে। অনুবাদের কাজে নেটিভকে সংযুক্ত করতে হবে তবেই বিশ্বমানের অনুবাদ সম্ভব।

ডরপের সিইইউ এ এইচ এম নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের প্রতিনিধি হাসিন জাহান, কথাসাহিত্যিক ঝর্না রহমান, বইটির সম্পাদক নূর কামরুন নাহার, কথাসাহিত্যিক রোকেয়া ইসলাম, ইলাহীদাদ খান প্রমুখ বক্তব্য রাখেন। ব্যাপক সংখ্যক শ্রোতা ও দর্শক এই প্রকাশনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com