মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

সন্দ্বীপের দুর্দশা লাঘবে প্রধানমন্ত্রী পদক্ষেপ নিয়েছেন : নৌ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সন্দ্বীপ জাতীয় বিদ্যুৎ গ্রিডের আওতায় এসেছ, এখানে ইকোনমিক জোন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্দ্বীপবাসীর দুঃখ দুর্দশা লাঘবে এসব পদক্ষেপ নিয়েছেন বলে জানালেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার সন্দ্বীপে পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে সন্দ্বীপ অর্থনৈতিক শক্তি হিসেবে দাঁড়িয়ে যাবে। সন্দ্বীপবাসীর যাতায়াতের সুবিধার্থে রাতে চলাচলের জন্য সন্দ্বীপ চ্যানেলে ১০টি বয়াবাতি স্থাপন করা হবে।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রেজ্জাকুল হায়দার মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা, উপজেলা চেয়ারম্যান মাস্টার শাজাহান বিএ, সুবর্ণজয়ন্তী কমিটির আহবায়ক খায়রুল মোস্তফা, অধ্যক্ষ সাইফুদ্দিন মাহমুদ কাজল প্রমুখ।

প্রতিমন্ত্রী বলেন, সন্দ্বীপের যাত্রী সাধারণের চলাচলের সুবিধার জন্য সন্দ্বীপের গুপ্তছড়াঘাটে জেটি নির্মিত হচ্ছে। বাউরিয়া ও বাশবাড়িয়া ঘাটের উন্নয়ন করা হবে। সন্দ্বীপবাসীর নৌ যোগাযোগ ব্যবস্থা সাশ্রয়ী করতে পদক্ষেপ নেয়া হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com