মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, নগরবার্তা.কম : সাতটি পদ খালি রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। জাতীয় কাউন্সিলের পাঁচদিন পর কার্যনির্বাহী সংসদের ৩৯টি শূন্য পদের ৩২টি প্রকাশ করা হয়েছে। এরমধ্যে নতুন মুখ এসেছে ১২। বেড়েছে নারী নেত্রীর সংখ্যা। বাদ পড়েছেন আগের কমিটিতে থাকা ৯ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী।

এর আগে গত শনিবার ৮১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় সংসদের ৪২টি ও ৫১ সদস্যের উপদেষ্টা কমিটির ৪০টি পদ ঘোষণা করা হয়। বাকি ১১টি উপদেষ্টা পদ ঘোষণা করার কথা থাকলেও বৃহস্পতিবার তা করা হয়নি।

বৃহস্পতিবার রাতে এ তালিকা ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দলটির সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, যে সাতটি পদ ফাঁকা রাখা হয়েছে, সেগুলো হল- সাংগঠনিক সম্পাদক-১, শিল্প ও বাণিজ্য, কোষাধ্যক্ষ, ধর্মবিষয়ক সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য-৩।

গত ২১ ডিসেম্বর অনুষ্ঠিত আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে ৯ম বারের মতো সভাপতি নির্বাচিত হন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হন।

এদিন ৮১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির ৪২টি পদে নাম ঘোষণা করা হয়। বাকি ৩৯টি কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নেতৃত্ব চূড়ান্ত করতে বুধবার প্রেসিডিয়াম বৈঠক করে আওয়ামী লীগ। এরপর বৃহস্পতিবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নগরবার্তা.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com