মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

উত্তরে আতিক, দক্ষিণে তাপস আওয়ামী লীগের মেয়র প্রার্থী!

নিজস্ব প্রতিবেদক, নগরবার্তা.কম : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের একক প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। উত্তরে আতিকুল ইসলাম ও দক্ষিণে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসই নৌকার কান্ডারী হচ্ছেন। গতকাল শনিবার রাতে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের বৈঠকে সর্বসম্মতিক্রমে তাদের মনোনয়ন দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয় বলে বৈঠক সূত্র নিশ্চিত করেছে।

বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নাম বৈঠকে চূড়ান্ত করা হলেও ঘোষণা করা হয়নি। আজ রবিবার বেলা ১১টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে একক প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

গতকাল রাতে বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীদের ব্যাপারে বিচার-বিশ্লেষণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কাছেও কিছু তথ্য আছে, গোয়েন্দা সংস্থার রিপোর্ট নেওয়া হয়েছে। আজ মেয়র এবং দল সমর্থিত করে দিয়েছে প্রধান নির্বাচন কমিশনার। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে বিএনপির নীতিনির্ধারণী ফোরামে। দলের মেয়র প্রার্থীরাও অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কার কথা জানিয়েছেন। এদিকে উত্তর সিটিতে দলটির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ও দক্ষিণে অবিভক্ত ঢাকা সিটির মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইভিএমকে আমরা প্রত্যাখ্যান করেছি। ইভিএমে ভোট হলে জনগণের রায় প্রতিফলিত হবে না। সুতরাং এই নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা কম। বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে এখন পর্যন্ত কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। সিটি নির্বাচন সুষ্ঠু হবে না জেনেও অংশ নিচ্ছি। তারপরও যেহেতু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, সে কারণে নির্বাচনে অংশগ্রহণ করছি। এই নির্বাচন আমাদের কাছে আন্দোলনের অংশ।

ঢাকা দক্ষিণের মেয়র পদে দলীয় মনোনয়নপ্রাপ্ত ইশরাক হোসেন বলেন, আমরা একটি বৃহত্তর আন্দোলনের অংশ হিসেবে এ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। ইশরাক বলেন, নির্বাচন কমিশনের কাছে দাবি থাকবে তাদের সাংবিধানিক অধিকার দেওয়া হয়েছে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য। সেই পবিত্র দায়িত্বটা যেন তারা পালন করেন। নির্বাচনের দিন পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে শঙ্কা আছে।

উত্তর সিটিতে মনোনয়নপ্রাপ্ত তাবিথ আউয়াল বলেন, নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে আমার একার নয়, সবারই আশঙ্কা আছে। আন্তর্জাতিক মহলেও আশঙ্কা আছে। বাংলাদেশে এর আগে ইভিএম নিয়ে কোনো অভিযোগ কিংবা আশঙ্কা আমলে নেওয়া হয়নি। আমরা লড়াই করব জনগণের ভোটের অধিকার রক্ষার জন্য। নির্বাচন কমিশন সুষ্ঠু ভোট দিতে পারবেন কি না সন্দেহ পোষণ করছি। তাবিথ বলেন, প্রধান নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি এমন কোনো বক্তব্য দেবেন না, এমন কোনো আচরণ করবেন না যাতে নিরপেক্ষ নির্বাচন নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হয়।

আরও পড়ুন: প্রিয়াঙ্কা গান্ধীকে ঘাড় ধরে নির্যাতন পুলিশের!

এদিকে গতকাল শনিবার সন্ধ্যায় গুলশানস্থ চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে তাবিথ আউয়াল ও দক্ষিণে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ইশরাক হোসেন।

ঢাকা উত্তর সিটিতে তাবিথ আউয়াল ছাড়াও দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন বিএনপি আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি ড. আসাদুজ্জামান রিপন। দক্ষিণে ইশরাক ছাড়া কেউ মনোনয়ন ফরম তোলেননি। এর আগে বিকাল সাড়ে চারটায় বিএনপির মনোনয়ন বোর্ডের সদস্যরা নিজেদের মধ্যে বৈঠক শেষে মেয়র পদে তিন মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাত্ নেন। এ সময় লন্ডন থেকে স্কাইপেতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুই প্রার্থীকে পরামর্শ দেন। মনোনয়ন বোর্ডের সদস্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দীন সরকার, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ড. আব্দুল মঈন খান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

নগরবার্তা.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com