মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

লাইফ সাপোর্টে ফজিলাতুন্নেসা বাপ্পি

নিজস্ব প্রতিবেদক, নগরবার্তা.কম : সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফজিলাতুন্নেসা বাপ্পিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। রবিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

বাপ্পির স্বামী শেখ রফিক এ তথ্য নিশ্চিত করেছেন। ফেসবুকে তিনি লিখেছেন, ‘সাবেক এমপি অ্যাডভোকেট বাপ্পি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। লাইফ সাপোর্টে আছেন। দেশবাসীর কাছে দোয়া প্রার্থী।’

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে শনিবার বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি হয়েছিলেন বাপ্পি।

যুবলীগ নেতা বাপ্পি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন। নবম ও দশম সংসদে তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনে এমপি ছিলেন। ফজিলাতুন্নেসা বাপ্পির বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিম পাইকপাড়ায়।

নগরবার্তা.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com