মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরবার্তা.কম : ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় দুই প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। ঢাকা উত্তরে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল কামরুল ইসলাম এবং দক্ষিণে হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রোববার জাপার বনানী অফিসে দলের নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তাদের নাম ঘোষণা করেন।
এ সময় দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতী প্রমুখ উপস্থিত ছিলেন।
নগরবার্তা.কম/এআর