মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

ওয়ার্কার্স পার্টির স্বস্তি

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আন্দোলনরত পাটকল শ্রমিকদের দাবি মেনে নেওয়ায় স্বস্তি প্রকাশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

শুক্রবার ঢাকার তোপখানা রোডে ফেনী সমিতি মিলনায়তনে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির দুই দিনব্যাপী সভার প্রথম দিনে গৃহীত এক প্রস্তাবে এ স্বস্তি প্রকাশ করা হয়।

এর আগে সকাল ১০টায় পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে আন্দোলনে নিহত শ্রমিক আব্দুস ছাত্তার ও সোহরাব হাওলাদার মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও পার্টির সাংগঠনিক প্রস্তাবনা তুলে ধরেন।

সভায় বক্তব্য রাখেন কমরেড আনিসুর রহমান মল্লিক, সুশান্ত দাস, মাহমুদুল হাসান মানিক, নূর আহমেদ বকুল, নজরুল ইসলাম হাক্কানী, মুহিবুল্লাহ মোড়ল, হাফিজ সরকার, শরীফ সামসির, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম পিয়ারুল, মোস্তফিজুর রহমান কাবুল, হবিবুর রহমান, দীপংকর সাহা দীপু, জাকির হোসেন রাজু, টিপু সুলতান প্রমুখ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com