মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য হয়েছেন।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গত ২০ ও ২১ ডিসেম্বর ২০১৯ অনুষ্ঠিত দলের ২১তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে মোহাম্মদ সাইদ খোকনকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।
আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন সাঈদ খোকন। কিন্তু দল তাকে মনোনয়ন দেয়নি।
নগরকন্ঠ.কম/এআর