মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

কেন্দ্রীয় ১৪ দলের সভা আজ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কেন্দ্রীয় ১৪ দলের মতবিনিময় সভা আজ বুধবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ কথা জানিয়ে বলা হয়, ‘মুজিববর্ষ’ উপলক্ষে কেন্দ্রীয় ১৪ দলের নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন শ্রেণির পেশাজীবী নেতৃবৃন্দের এই সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। বাসস

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com