মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

আওয়ামী লীগের আমলে দেশে বেশি উন্নয়ন হয়: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : শিল্পমন্ত্রী এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে দেশে বেশি উন্নয়ন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে। সারা দেশের ন্যায় আমার নির্বাচনী এলাকার সকল উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারী) মনোহরদী উপজেলায় প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে তিনটি উন্নয়ন কাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শেখ মো. আবু জাকির সেকান্দার, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. মু. ফজলুল হক, মনোহরদী পৌর মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন, সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী, উপজেলা প্রকৌশলী আব্দুস সাকের, বড়চাপা ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ এম. সুলতান উদ্দিন ও চরমান্দালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির প্রমুখ।

মন্ত্রী বড়চাপা-বিন্নাবাইদ ইউনিয়নে ১০ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে বলদা গোদারাঘাট সংযোগ সেতু, কৃষ্ণপুরে ৫ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে ফুলদী বাড়ী ঈদগাহ হতে বেরিবাঁধ সড়কে সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ ছাড়া ১ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে নির্মিত চরমান্দালিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন তিনি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com