রবিবার, ১২ Jul ২০২৬, ১০:১১ অপরাহ্ন

শ্রমিক লীগের সাবেক সভাপতি শুক্কুর মাহমুদ আর নেই

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহমুদ (৭৫) আর নেই। গত সোমবার রাত ২টায় বারডেম জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন তিনি। ইন্নালিল্লাহি——–রাজিউন।

মঙ্গলবার দুপরে নারায়ণগঞ্জ ডিআইটি মসজিদ মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে ঢাকা কেন্দ্রীয় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বাদ আসর দ্বিতীয় জানাজা হবার কথা রয়েছে। বাদ এশা তার নিজ বাড়ি সংলগ্ন ঐতিহাসিক কদম রসুল দরগাহ’র সামনে তৃতীয় জানাজা শেষে নবীগঞ্জ বাগ-এ-জান্নাত কবরস্থানে লাশ দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

মরহুমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মরহুম শুক্কুর মাহমুদ বেশ কিছুদিন যাবত শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। সোমবার রাত ২টায় তিনি বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘ দিন বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করে গেছেন। তিনি কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি ছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত বিআইডব্লিউটিসি ট্রেড ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের সভাপতি ছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com