রবিবার, ১২ Jul ২০২৬, ১০:১০ অপরাহ্ন

হঠাৎ দেখায় হাস্যরসে মেতে উঠলেন ফখরুল-আতিক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : হঠাৎ করেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা হয়ে গেল ঢাকা উত্তরের আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলামের। এসময় তারা একে অপরকে কাছে পেয়ে শুভেচ্ছা বিনিময় এবং হাসিতে মেতে উঠেন।

মঙ্গলবার দুপরে জাতীয় প্রেসক্লাবের নিচ তলায় তাদের এক সঙ্গে দেখা হয়। এর আগে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠান যোগ দেন মির্জা ফখরুল।

অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের টিভি লাউঞ্জে চা পান করতে আসেন মির্জা ফখরুল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

ঠিক সে সময়ে লাউঞ্জে এসে বিএনপি মহাসচিবকে দেখে তার কাছে ছুটে যান আতিকুল ইসলাম। ফখরুলের সঙ্গে হাত মেলান। মির্জা ফখরুলও হাসিমুখে তাকে শুভেচ্ছা জানান। একে অপরে কুশলাদি বিনিময় করেন। এসময় দুজনে হাসিতে মেতে উঠেন। কথাবার্তা বলেন।

আতিক বলেন, ‘ফখরুল ভাইকে আজ পেয়েছি। কেমন আছেন ভাই? আপনি তো উত্তরার ৪ নম্বর সেক্টরের বাসিন্দা। আপনার ভোট চাই।’

উত্তরে মির্জা ফখরুল বলেন, ‘আমি তো ঢাকায় ভোটার না। ঠাকুরগাঁওয়ের ভোটার। তবে সব প্রার্থীর জন্যই দোয়া থাকবে, যাতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com