রবিবার, ১২ Jul ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে ইসলাম সুরক্ষায় একমাত্র হাতিয়ার হচ্ছেন শেখ হাসিনা। সেটা দেরিতে হলেও হেফাজতে ইসলামীর নেতা আল্লামা শফি বুঝতে পেরেছেন। কারণ শেখ হাসিনা ধর্মকে নিয়ে কখনও রাজনীতি করেননি।
মঙ্গলবার দুপুরে দিনাজপুরের বোঁচাগঞ্জে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এক সময় বাংলাদেশের মানুষ শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় নিয়েছিল-এখন সেই বাংলাদেশই রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে আশ্রয় দিয়ে মানবিকতার পরিচয় দিয়েছে। সারা বিশ্বে বাংলাদেশ একটি মানবিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
হাটরামপুর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এই সুধী সমাবেশে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি মো. রবিউল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দিনাজপুর শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী এএসএম সাহিরুল ইসলাম, বোঁচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলী, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাঈদ প্রমুখ।
নগরকন্ঠ.কম/এআর