রবিবার, ১২ Jul ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

করোনাভাইরাসে ঢাকায় মোদির সফর বাতিল

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাস শনাক্ত হওয়ায় ঢাকা সফর বাতিল করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার মোদির সফর বাতিলের বিষয়টি জানিয়েছে ভারতের সংবাদমাধ্যমগুলো।

এর আগে রোববার বাংলাদেশে প্রথমবারের মতো তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয়। তারপরই ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান কাটছাঁট করার কথা জানায় সরকার। মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আব্দুল নাসের চৌধুরী জানান, এই উদযাপনের অন্য অনুষ্ঠানগুলো পরিকল্পনা মতোই চলবে। তবে জনসমাগম হবে যে সব অনুষ্ঠানে সেই অনুষ্ঠানগুলো আপাতত এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, আগামী ১৭ মার্চ ঢাকায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে যে জনসমাগম কর্মসূচি নেয়া হয়েছিল, তা আপাতত স্থগিত করা হয়েছে। পরে এ ব্যাপারে নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানান কামাল আব্দুল নাসের।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com