রবিবার, ১২ Jul ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ‘দুর্যোগ মোকাবেলায় সবাইকে সচেতন হতে হবে। যেকোন দুর্যোগ জানমালের ক্ষয়-ক্ষতি করে থাকে। ক্ষয়-ক্ষতি যাতে ব্যাপক হারে না হয় সেজন্য ধৈর্য্যর সাথে একত্রিতভাবে তা মোকাবেলা করতে হবে।
মঙ্গলবার (১০মার্চ) সকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চরচান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানুষের ভুলের জন্য সৃষ্ট দুর্যোগ যাতে সহজেই মোকাবেলা করা যায় সেজন্য বর্তমান সরকার কাজ করছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় বাংলাদেশ আজ যেকোন দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম।’
এ সময় মুজিবুর রহমান চৌধুরী নিক্সন ভাঙ্গা দমকল বাহিনীর কৃত্রিম দুর্যোগ মহড়া দেখেন। সচেতন হওয়া এবং সর্তক হওয়ার বিষয়ে প্রতিটি স্কুলের শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষা প্রদান করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি। চরচান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের জন্য প্যাকেট দুধ উপহার দেন এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানস বসু, উপজেলা পরিবার ও স্বাস্থ্য কল্যাণ কর্মকর্তা ডাক্তার মহসিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জমসেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল মুন্সি আসলাম, উপজেলা প্রধান প্রকৌশলী আব্দুল মালেক, ভাঙ্গা ফায়ার সার্ভিস ইনচার্জ কর্মকর্তা সজিব আহমেদ, চান্দ্রা ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন, আজিমনগর ইউপি চেয়ারম্যান মোতালেব মাতুব্বর ও আলগী ইউপি চেয়ারম্যান কাওছার ভুঁইয়া প্রমুখ।
নগরকন্ঠ.কম/এআর