মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

শিরোনামঃ
মেসিকে কীভাবে আটকেছেন, জানালেন স্পেনের কোচ যুদ্ধের মধ্যেও বিশ্বকাপের উন্মাদনা, স্পেনের জয়ে গাজায় উল্লাস ‘ভাগ্য আমাদের পক্ষেই লেখা ছিল’ ‘এটি প্রদর্শন করতে পারবেন না’— যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ম্যাচে টার্গেট করা হতো ফিলিস্তিনি পতাকা ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশে নেই রেসিডেন্সি পারমিট নিয়ে নতুন ঘোষণা দিল সৌদি কুয়েতে মার্কিন রাডার ব্যবস্থা ধ্বংস ও সেনা নিহতের দাবি ইরানের শরিক দলের শীর্ষ নেতাদের যমুনায় প্রধানমন্ত্রীর আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সহকারী পদে নিয়োগ পেলেন রাশেদ খাঁন আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

ঢাকা-১০ উপনির্বাচন: ধানমণ্ডির একটি কেন্দ্রে দেড় ঘণ্টায় ১ ভোট!

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই ঢাকা-১০ শূন্য আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। শনিবার সকাল ৯টায় ভোট শুরু হলেও কেন্দ্রেগুলোতে ভোটার উপস্থিতি খুবই কম।

রাজধানীর ধানমণ্ডি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে দেড় ঘণ্টায় মাত্র ১টি ভোট পড়েছে।

এই কেন্দ্রের পোলিং অফিসার কিশোয়ার সুলতানা জানান, ‘ভোটার নেই, অপেক্ষা করছি।’

এছাড়া ধানমণ্ডির কাকলী উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজে প্রথম আধা ঘণ্টায় ১০টি ভোটও পড়েনি।

কাকলী উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ ও রায়েরবাজারে প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে কয়েকজন ভোটার আছেন, তারাও দলীয় লোকজনই। নৌকা প্রতীকের এজেন্টের উপস্থিতি বেশি। এই দুই কেন্দ্রে ধানের শীষের দুজন এজেন্ট দেখা গেছে।

ঢাকা-১০ আসন ছাড়াও গাইবান্ধা-৩ এবং বাগেরহাট-৪ আসনে উপনির্বাচন হচ্ছে। কোনো বিরতি ছাড়াই সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট চলবে।

নির্বাচন কমিশন ঢাকা-১০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করছে। অপর দুই আসনে ব্যালট পেপার ব্যবহার করা হচ্ছে।

প্রসঙ্গত সিটি নির্বাচনে অংশ নিতে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস পদত্যাগ করায় ঢাকা-১০ আসনটি গত ২৯ ডিসেম্বর শূন্য ঘোষণা করা হয়।

রাজধানীর ধানমণ্ডি, নিউমার্কেট, কলাবাগান, শেরেবাংলা ও লালবাগ থানা এলাকা নিয়ে গঠিত এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন।

তারা হলেন- আওয়ামী লীগের শফিউল ইসলাম মহিউদ্দিন, বিএনপির শেখ রবিউল আলম, জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান, প্রগতিশীল গণতান্ত্রিক দলের কাজী মুহাম্মদ আবদুর রহিম, বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী ও বাংলাদেশ কংগ্রেসের মিজানুর রহমান।

এ আসনে ভোটার ৩ লাখ ২১ হাজার ২৭৫ জন, ভোটকেন্দ্র ১১৭টি ও ভোটকক্ষ ৭৭৬টি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com