রবিবার, ১২ Jul ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : খালেদা জিয়ার মুক্তির আদেশ পেলেই তাকে কারাগার থেকে ছেড়ে দেয়া হবে।
তবে মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কারাগারে মুক্তির কোনো আদেশের কপি আসেনি বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।
কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুর ইসলাম বলেন, ‘খালেদা জিয়ার যে মামলার সাজা হয়েছে, তার দণ্ড মওকুফ করা হয়েছে। তবে তার বিরুদ্ধে আরও একাধিক মামলা আছে। সবকিছুই বিবেচনা করে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিকে তাকিয়ে আছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কপি আসলে আমরা খালেদা জিয়ার মুক্তির বিষয়ে প্রক্রিয়া শুরু করব।’
এর আগে এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে শর্তসাপেক্ষে খালেদা জিয়াকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
প্রসঙ্গত, জিয়া চ্যারিটেবল ও আরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গ্রেপ্তারের পর তাকে কারাগারে নেওয়া হয়। তবে কারাগারে অসুস্থ থাকায় চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে রাখা হয় তাকে।
নগরকন্ঠ.কম/এআর