রবিবার, ১২ Jul ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

সুবিধাবঞ্চিতদের পাশে এমপি বাবলা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাসের কারণে কর্মহীন সুবিধাবঞ্চিতদের বাসা বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা-৪ আসনের সংসদ সদস‌্য সৈয়দ আবু হোসেন বাবলা।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো তিন কেজি চাল, এক কেজি মসুর ডাল, এক কেজি আলু। এছাড়া পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে প্রতি পরিবারের কাছে দুটি সাবান ও একটি করে মাস্ক বিতরণ করেন।

রোববার (২৯ মার্চ) বিকেলে নিজের নির্বাচনী এলাকার কদমতলী থানার ৫৮ নং ওয়ার্ডের ওয়াসা এলাকায় শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মধ‌্যে ব্যক্তিগতভাবে তিনি এ খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

এই সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ন সাংগঠনিক সম্পাদক সুজন দে, যুগ্ন প্রচার সম্পাদক ও কদমতলী থানার সাধারণ সম্পাদক শেখ মাসুক রহমান, জাপার কেন্দ্রীয় নেতা মো. মনিরুজ্জামান, স্থানীয় জাপা নেতা হোসেন মিয়া, ফয়েজ আহমেদ, ডি. কে সমির, মো. জুয়েল ওসমান, বাবুল হোসেন মিন্টু, স্বেচ্ছাসেবক পার্টির নেতা মো. রনি, লিটন আলী, শ্রমিক পার্টির আঞ্জু বেগম, আলমগীর হোসেন, হায়দার আলী, মো. স্বাধীন, মো. আদু ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে এমপি বাবলার পক্ষে জাতীয় পার্টির চারটি টিম নির্বাচনী এলাকা কদমতলী থানার ৫২, ৫৩ ও ৫৯ নং ওয়ার্ডে প্রায় সাত শতাধিক বাসা বাড়িতে খাদ্য সামগ্রী বিতরণ করে।

এর আগে বাবলা সকাল ১০টার দিকে ৫৮ নং ওয়ার্ডের ১ নং সড়ক থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জীবনুনাশক প্রতিষোধক ছিটানোর কর্মসূচি উদ্বোধন করেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com