রবিবার, ১২ Jul ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

এ সংকটেও ফায়দা লুটতে চায় বিএনপি: ওবায়দুল কাদেরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নভেল করোনাভাইরাসের সংকটময় পরিস্থিতিতেও বিএনপি রাজনৈতিক ফয়দালোটার অপতৎপরতায় লিপ্ত আছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, প্রাণঘাতী মহামারী করোনাভাইরাস মোকাবেলায় সারা বিশ্ব আজ উদ্বিগ্ন ও এক নজিরবিহীন পরিস্থিতির মুখে পড়েছে। এ সংকটময় মুহূর্তে জনগণের পাশে দাঁড়িয়ে সরকার ও আওয়ামী লীগ নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অন্যদিকে বিএনপি নেতাকর্মীরা জনগণের পাশে না দাঁড়িয়ে এ পরিস্থিতি থেকে রাজনৈতিক ফায়দালোটার চেষ্টা করছে।

সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের আরও বলেন, বিশ্ব নেতারা যেখানে করোনা পরিস্থিতিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে একে অপরের বিরুদ্ধে ব্যবহার না করার সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে আমাদের দেশের একটি রাজনৈতিক দল সংকটকে পুঁজি করে বিভেদের রাজনীতি করছে।

এ সময় পদ্মা সেতুর কাজের অগ্রগতি প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতুর বিদ্যমান কাজের অগ্রগতি উন্নতির দিকে অর্জিত হয়েছে। ইতোমধ্যে ২৭ স্প্যান বসানো হয়েছে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ সেতু ইতোমধ্যে ৪ কিলোমিটারের চেয়েও বেশি দৃশ্যমান হয়েছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৮ দশমিক ৫০ শতাংশ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com