রবিবার, ১২ Jul ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

৩ হাজার কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. সাইদুল মাদবরের তত্ত্বাবধায়নে ওই এলাকার কর্মহীন তিন হাজার মানুষের মধ্যে শনিবার ত্রাণ বিতরণ করা হয়েছে।

ত্রাণ বিতরণকালে কাউন্সিলর সাইদুল মাদবর বলেন, করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারিতে রূপ নিয়েছে। বাংলাদেশেও এর সংক্রমণ বাড়ছে। এ অবস্থায় প্রত্যেকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এতেই সংক্রমণ থেকে বাঁচা সম্ভব।

তিনি বলেন, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসচেতনতার পাশাপাশি প্রবাসফেরতদের অবশ্যই হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে। করোনাভাইরাস শূন্যের কোটায় না আসা পর্যন্ত এলাকার বিত্তবানরা কর্মহীন হতদরিদ্র মানুষের পাশে থাকলে একজন মানুষও না খেয়ে থাকবে না। এ সময় ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর সবাইকে আতঙ্কিত না হয়ে ঘরে অবস্থান করার আহ্বান জানান। করোনা পরিস্থিতির উত্তরণ না হওয়া পর্যন্ত তার সহযোগিতা অব্যাহত থাকবে।

করোনা পরিস্থিতিতে ঢাকা দক্ষিণের ৫৭নং ওয়ার্ডের কোনো মানুষ খাদ্য বা অন্য যেকোনো বিষয়ে সমস্যায় থাকলে তাকে জানানোর অনুরোধ জানিয়ে তিনি বলেন, সংকটময় সময়ে খবর পেলেই তার টিম প্রয়োজনীয় সামগ্রী নিয়ে সমস্যায় থাকা মানুষের বাসা-বাড়িতে পৌঁছে যাবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com