রবিবার, ১২ Jul ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আগামী ১৬ এপ্রিলের মধ্যে শ্রমিকদের মার্চ মাসের বেতন-ভাতা পরিশোধের জন্য মালিকদের আহবান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি বলেছেন, করোনাভাইরাসের কারণে কারখানা বন্ধ থাকলেও কোনো শ্রমিককে চাকরি থেকে ছাঁটাই করা যাবে না।
মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশ দেয়া হয়। উল্লেখ্য, রফতানিমুখী শিল্প কারখানার শ্রমিকদের বেতন পরিশোধ করতে পাঁচ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি মালিকপক্ষ ২ শতাংশ সুদে সংশ্লিষ্ট ব্যাংক থেকে এই ঋণ গ্রহণ করতে পারবেন।
নগরকন্ঠ.কম/এআর