শনিবার, ১১ Jul ২০২৬, ১১:০২ অপরাহ্ন

ডা. মঈনের মৃত্যুতে ড্যাবের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মহামারী করোনাভাইরাসের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কার্যকরী কমিটি।

একই সঙ্গে মরহুমকে শ্রদ্ধা জানাতে ও রূহের মাগফিরাত কামনায় আগামীকাল শনিবার বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। কর্মসূচির মধ্যে ওইদিন সব চিকিৎসক এবং সর্বস্তরের স্বাস্থ্যকর্মীদের কালো ব্যাজ ধারণ (কর্মক্ষেত্রে ও ঘরে), দুপুর ১২টা ১ মিনিটে নীরবতা পালন (যার যার অবস্থান থেকে)।

জোহর নামাজের পর মরহুমের রূহের মাগফিরাত কামনা করে পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা (নিজ নিজ অবস্থান থেকে)।

ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এস ব তথ্য জানিয়ে দেশের সব চিকিৎসক এবং সর্বস্তরের স্বাস্থ্যকর্মীদের উক্ত কর্মসূচি পালনের জন্য বিশেষভাবে অনুরোধ জানান।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com