শনিবার, ১১ Jul ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

ত্রাণ নিয়ে বিক্ষোভ বিষয়ে বাসসের ভুল সংবাদ প্রত্যাহার ও ভ্রান্তি নিরসন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গত ১৭ এপ্রিল ২০২০ বাংলাদেশ সংবাদ সংস্থা থেকে ‘বাসস দেশ-৬ : দেশের বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশে বিএনপির ইন্ধন’ শিরোনামে ভুল সংবাদ পরিবেশিত হয়। কিছুক্ষণ পরই সংবাদটি প্রত্যাহার করা হয়, কারণ তথ্যমন্ত্রী এ ধরণের কোনো বক্তব্য দেননি।

তথ্যগত ভুল থাকায় বাসস সংবাদটি সেদিনই প্রত্যাহার করে সঙ্গে সঙ্গে সংশোধিত সংবাদ প্রকাশ করেছে এবং তথ্যমন্ত্রীর নির্দেশে সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসত্ত্বেও কয়েকটি গণমাধ্যমে উক্ত ভুল সংবাদের সূত্র ধরে সংবাদ প্রকাশিত হয়, যার প্রেক্ষিতে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বিবৃতিও এসেছে।

উল্লেখ্য, সংবাদটিতে উল্লিখিত ‘ভাড়াকরা লোক দিয়ে ত্রাণের জন্য বিক্ষোভ করায় বিএনপির ইন্ধন’ এবং ত্রাণে অনিয়মে বিএনপি বা জাসদ বা অন্য কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করে তথ্যমন্ত্রী কোনো বক্তব্য দেননি। তার বক্তব্যের অডিও-ভিডিও রেকর্ড সংরক্ষিত রয়েছে ও বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে, যেখানে এ ধরণের কোন বক্তব্যের অস্তিত্ব নেই। বিধায় এ বিষয়ে আর কোনো বিভ্রান্তির অবকাশ নেই।
নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com