শনিবার, ১১ Jul ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

অসহায় মানুষের পাশে জাপা এম‌পি পা‌টোয়া‌রি

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ক‌রোনাভাইরাস মোকা‌বিলায় নির্বাচনী এলাকা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কর্মহীন মানু‌ষের পা‌শে দাঁ‌ডি‌য়ে‌ছেন জাতীয় পার্টির প্রেসি‌ডিয়াম ও দ‌লের সংসদ সদস‌্য ব‌্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

সোমবার (২০ এপ্রিল) দ‌লের বিভাগীয় অতিরিক্ত মহাসচিব (রংপুর) শামীম হায়দার পাটোয়ারীর ব্যক্তিগত অর্থায়নে করোনার প্রাদুর্ভাবে বেকার হয়ে পড়া গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৭ নং রামজীবন ও ১০ নং শান্তিরাম ইউনিয়নে ৮ম ধাপে দুই হাজার পরিবারের মধ‌্যে নিরাপদ দুরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন ৭ নং রামজীবন ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো এনামুল হক মন্টু, সাধারণ সম্পাদক জমশের মিলিটারি, বামনডাংগা ইউনিয়ন সভাপতি রেজাউল ইসলাম রেজা, যুব সংহতির সভাপতি হুমায়ুন কবির মিয়া, ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি আব্দুর রাজ্জাক, ১০ নং শান্তিরাম ইউনিয়ন জাপার সভাপতি প্রভাষক শরিফুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ, সুজন মিয়া, উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী রুবেল, স্বেচ্ছাসেবক পার্টির উপজেলা সভাপতি মো. সরওয়ার হোসেন বাবু, উপজেলা জাতীয় ছাত্র সমাজ সভাপতি শাহ সুলতান সরকার, স্বেচ্ছাসেবক পার্টির উপজেলা সাধারণ সম্পাদক তাপস চাকী কোকিল, জাতীয় যুব সংহতির ইউনিয়ন সভাপতি মিঠু, ছাত্র সমাজের সভাপতি তাহেরসহ স্থানীয় জাতীয় পার্টি ও সব অঙ্গ-সংগঠনের নেতারা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com