শনিবার, ১১ Jul ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

খাদ্যদ্রব্য ও সুরক্ষা সরঞ্জাম দিলেন যুবলীগের সা.সম্পাদক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সংকটে থাকা মানুষের জন্য ত্রাণ সামগ্রী এবং সংক্রমণ প্রতিরোধে যারা অগ্রণী ভূমিকা পালন করছেন তাদের জন্য সুরক্ষা উপকরণ দিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

চাঁদপুর উত্তর মতলবের নিজের খান পরিবারের পক্ষ থেকে এ সুরক্ষা সামগ্রী ও ত্রাণ সহায়তা তুলে দেন তিনি।

মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকায় মাতৃ ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং চাঁদপুর মতলব উত্তর-দক্ষিণ থানার পুলিশ প্রশাসন, প্রেসক্লাবের সাংবাদিক, স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্সসহ মেডিক‌্যাল কর্মী, চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সদস্যদের মধ‌্যে করোনা সুরক্ষা সামগ্রী ও এক হাজার ব্যাগ খাদ্যদ্রব্য তুলে দেন।

খাদ্য সামগ্রী ছাড়া করোনাভাইরাস সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে, পিপিই, আই প্রটেকশন গ্লাস, থার্মোমিটার, হ‌্যান্ড গ্লাভস, হ্যান্ড রাব, স্যানিটাইজার, মাস্ক, সার্জিক্যাল মাস্ক, পাম্প স্প্রে মেশিন, ব্লিচিং পাউডার।

এ বিষয়ে নিখিল রাইজিংবিডিকে বলেন, ‘যেকোনো প্রয়োজনে এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে আমাদের পরিবার। করোনা প্রাদুর্ভাবের পর থেকেই ব্যক্তিগত উদ্যোগে সংকটে থাকা মানুষের জন্য কিছু করার চেষ্টা অব্যাহত রয়েছে। ব্যক্তি উদ্যোগে মানুষের পাশে দাঁড়ানো অন্যকেও অনুপ্রেরণা যোগাবে বলে আমি বিশ্বাস করি।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com