শনিবার, ১১ Jul ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

‘আ.লী‌গের ত্রাণ তৎপরতায় বিএন‌পির মাথা খারাপ’

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ক‌রোনাভাইরা‌সের প্রাদুর্ভা‌বে মানুষের সংক‌টে আওয়ামী লী‌গে‌র নেতাকর্মীরা সর্বস্ব দি‌য়ে যেভা‌বে মানু‌ষের পা‌শে দাঁড়া‌চ্ছে, তা দে‌খে বিএন‌পির মাথা খারাপ হ‌য়ে গে‌ছে ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিএফইউজে ও ডিইউজে নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে এ মন্তব‌্য করেন তথ্যমন্ত্রী।

এ সময় তথ্যমন্ত্রীর কাছে সাংবাদিকদের তালিকা তু‌লে দেন বাংলা‌দেশ ফেডা‌রেল সাংবা‌দিক ইউ‌নিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবা‌দিক ইউনিয়ন-ডিইউজে নেতারা।

বৈশ্বিক দুর্যোগ করোনাভাইরাস মোকাবিলায় দেশের এক-তৃতীয়াংশের বেশি মানুষকে সরকার নানাভাবে সহায়তার আওতায় এনেছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘অপরদিকে ক’দিন আগে আমরা বিএনপিকে তিতুমীর কলেজে ছাত্রদলের মধ্যে ত্রাণ বিতরণ করতে দেখেছি। আর মির্জা ফখরুল সাহেব বলছেন, তারা সারাদেশে ত্রাণ বিতরণ করছেন, কিন্তু জনগণ তা দেখতে পারছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন আসছে, তারা কাকে ত্রাণ বিতরণ করছেন!’

সরকার ৫০ লাখ পরিবারকে বছরের ৭ মাস মাসে ৩০ কেজি করে চাল, ১০ টাকা কেজি দরে খাদ্য সহায়তা দিচ্ছে এবং আরও ৫০ লাখ পরিবারের জন্য রেশন কার্ডের ব্যবস্থা করছে, যার আওতায় আসবে ১ কোটি পরিবারের প্রায় ৫ কোটি মানুষ, জানান তথ্যমন্ত্রী। এছাড়াও আরও ১ কোটির বেশি মানুষকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সহায়তা দিচ্ছে সরকার।

‘আওয়ামী লীগ শুধু এখন নয়, ক্ষমতায় বা বিরোধী দল যেখানেই ছিলো, সবসময় দুর্যোগে জনগণের পাশে দাঁড়িয়েছে, আর বিএনপি এখনো শুধু ঢাকা শহরে কয়েকটা লোক দেখানো ফটোসেশনে ব্যস্ত’ বলে মন্তব্য করেন হাছান মাহমুদ ।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘দেশে সিটি কর্পোরেশন- জেলা- উপজেলা- ইউনিয়ন পরিষদ পর্যায় পর্যন্ত সবমিলে ৭২ হাজারের মতো স্থানীয় সরকার প্রতিনিধি রয়েছে। এরমধ্যে অনিয়মের ঘটনা আনুপাতিক হারে দুই হাজারে একটির মতো, যদিও একটি ঘটনাও কাম্য নয়। প্রধানমন্ত্রীর নির্দেশে এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের আগে মোবাইল কোর্টে বিচার হচ্ছে, পরে নিয়মিত মামলার হাত থেকেও এদের রেহাই নেই।’

আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপ-দফতর সম্পাদক সায়েম খান এসময় উপস্থিত ছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com