শনিবার, ১১ Jul ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

সুনামগঞ্জের কৃষকদের পাশে দাঁড়াল বাংলাদেশ আওয়ামী যুবলীগ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে যখন ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। ঠিকক তখন সুনামগঞ্জের কৃষকদের পাশে দাঁড়াল বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর নেতাকর্মীরা। কৃষকের বোরো ধান কেটে দিচ্ছে তারা।

বাংলাদেশের বোরো ধানের একটা বিশাল অংশ যোগান দেয় সুনামগঞ্জ জেলা।এবার জেলায় ২০ লক্ষ মেট্রিকটন ধান উৎপাদিত হয়েছে, যা দেশের মোট উৎপাদনের ১১ শতাংশ। করোনা মহামারীতে কৃষকের গলার কাটা হয়ে আছে এ ধান শ্রমিক সংকটের কারনে। আবার পাহাড়ি ঢলে আগাম বৃষ্টি হয় প্রতিবছর, যার কারণে এপ্রিলের শেষ নাগাদ ফসল না তুললে পানিতে তলিয়ে যায়। এ অবস্থায় কৃষকের জন্য সুখের বারতা নিয়ে হাজির হয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এগিয়ে আসে। সুনামগঞ্জ জেলা যুবলীগের বিভিন্ন ইউনিট প্রত্যন্ত হাওড় আঞ্চলে ধান কাটায় সহযোগিতা করছে। এ জেলার ১১ টি উপজেলায় ধান কাটায় সহযোগিতা করছে উপজেলা যুবলীগ।

মঙ্গলবার (২১ এপ্রিল) জেলার বিভিন্ন স্থানে ধান কাটায় অংশ গ্রহন করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। এতে উপস্থিত থেকে কৃষকের ধান কাটায় উদ্বুদ্ধ করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু।

উপস্হিত ছিলেন সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল, এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ও জেলা যুবলীগের সদস্য নুরুল ইসলাম বজলু,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. মো. আবুল হোসেন, জেলা, উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।
নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com