শনিবার, ১১ Jul ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

দোয়ারাবাজারে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি দীপঙ্কর কান্তি দের নির্দেশনায় দোয়ারাবাজারে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন উপজেলা ছাত্রলীগ কর্মীরা। বুধবার কৃষকের দুই বিঘা জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, শ্রমিক সংকটের কারণে মাঠের পাকা ধান নিয়ে বিপাকে পড়েছেন উপজেলার কৃষকরা। বিষয়টি জানতে পেরে ঘরে বসে নেই দোয়ারাবাজারের ছাত্রলীগের কর্মীরা। বুধবার এক কৃষকের দুই বিঘা জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিলেন তারা।

জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম তানভীর রশিদ জানান, দেশের দুঃসময়ে ছাত্রলীগ বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ দুঃসময়ে আরও কোনো কৃষক এমন সমস্যার মুখোমুখি হলে সহযোগিতার জন্য আমরা প্রস্তুত রয়েছি। এ সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

ধান কাটার সময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগ নেতা মাহবুব রানা, আবদুল মুকিত আকাশ, জাহিদ হাসান পাপন, আকাশ ফরাজী, কামরুজ্জামান বাবু, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, সিরাজুর ইসলাম, মান্না মিয়া প্রমুখ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com