শনিবার, ১১ Jul ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ দিয়ে আসুন, নেতাকর্মীদের ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক, নগরকন্ঠ.কম : যারা কর্মহারিয়ে দিশেহারা কিন্তু মুখে বলতে পারে না, তাদের খুঁজে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ দিতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ উপকমিটির উদ্যোগে অসহায় গরীব মানুষের মধ্যে প্রতিনিধির মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণের আগে তার বাসা থেকে ভিডিও কানফারেন্সে সংযুক্ত হয়ে এ কথা বলেন।

সংকটকালে যারা কষ্টে আছেন তাদের এ প্রয়াস অব্যাহত রাখার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সারা বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো একজন সাহসী এবং পরীক্ষীত নেতৃত্ব আছে বলেই বাংলাদেশ অনেক সংকট ও দুর্যোগ মোকাবিলায় সফল হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ সংকটে দুটো বিষয়ের ওপর গুরুত্ব দিতে হবে, তা হলো এ যুদ্ধে করোনাকে মোকাবিলা করতে হবে এবং গরীব মানুষদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

তিনি দৃঢ়কণ্ঠে বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভয়কে জয় করবো ইনশাআল্লাহ।

কৃষকের ধানকাটা কর্মসূচিতে কৃষকলীগ,স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাদের অংশ নেয়ায় ধন্যবাদ জানান ওবায়দুল কাদের।

পরে দেশের আলেম ওলামা, মোটরচালক লীগ, মহিলা শ্রমিক লীগ, ফটো জার্নালিস্ট, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের মধ্যে খাদ্য সামগ্রিক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপদপ্তর সম্পাদক সায়েম খান ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com