শনিবার, ১১ Jul ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাসে বিপন্ন জনজীবনে দেশব্যাপী সংকটে থাকা অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন আওয়ামী লীগের নেতারা। এর ধারাবাহিকতায় খুলনা জেলার ৭টি ইউনিয়নের কর্মহীন মানুষের কাছে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ।
দেশে লকডাউনের কারণে কাজের অভাবে মানবেতর জীবনযাপন করা মানুষজনের পাশে প্রথম থেকেই দাঁড়িয়েছে খুলনা জেলা আওয়ামী লীগ। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জেলার বটিয়াঘাটা উপজেলার ৭টি ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় মনোরঞ্জন মন্ডল, শেখ হাদিউজ্জামান হাদী, মসিবর রহমান, সর্দার হাদীউজ্জামান, জামিল খান, এস.এম ফরিদ রানা, পাপিয়া সরোয়ার শিউলি, জেলা ছাত্রলীগ নেতা দ্বীপ পান্ডে বিশ্ব প্রমুখ উপস্থিত ছিলেন।
নগরকন্ঠ.কম/এআর