শনিবার, ১১ Jul ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

জনমনে বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে বিএনপি : ওবায়দুল কা‌দের

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বিএনপি জাতীয় ট্রাস্ট ফোর্স গঠনের নামে জনমনে বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) নি‌জের সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে এ মন্তব‌্য করেন তি‌নি।

ওবায়দুল কা‌দের ব‌লেন, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত অনেকেই কর্মহারিয়ে অসহায় জীবন-যাপন করছে, এই ধরনের মানুষদের খুঁজে খুঁজে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে হবে। এটা মানবিক দায়িত্ব।

তিনি বলেন, দলমত নির্বিশেষে সব রাজনৈতিক দলকে অভিন্ন শত্রু করোনা প্রতিরোধে কাজ করতে হবে।

এ সময় পবিত্র মাহে রমজান উপলক্ষে মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com