শনিবার, ১১ Jul ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চলনবিলে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার থাকবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
তিনি বলেন, চলনবিল কৃষিপ্রধান এলাকা। চলনবিলের ধান দেশের চাহিদার কিছু অংশ পূরণ করে। সম্প্রতি শিলাবৃষ্টিতে এলাকার কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে।
ধৈর্য ও সহনশীলতার সঙ্গে ক্ষতি মোকাবিলা করতে হবে জানিয়ে তিনি বলেন, ‘‘বর্তমান সরকার কৃষকদের পাশে আছে, থাকবে। মানসিকভাবে আমাদের শক্তিশালী হতে হবে। মহান আল্লাহর উপর ভরসা রেখে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।’’
কৃষকদের উন্নয়নে সরকার ভুর্তকি দিচ্ছে, বিনামূল্যে সার, বীজ দিচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।
আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে সদর উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ধানখেত পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওহিদুর রহমান শেখ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাব হোসেন আকন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাজাহান আলী প্রমুখ।
পরে ক্ষতিগ্রস্ত ছয়টি পরিবারকে ঢেউটিন ও নগদ টাকা সহায়তা দেন প্রতিমন্ত্রী।
নগরকন্ঠ.কম/এআর