বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সংক্রমণ রোধে পাতে রাখুন ৫ সবজি

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাসহ বিভিন্ন রোগের সংক্রমণ রোধে ভিটামিন সি জাতীয় খাবার খাওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন পুষ্টিবিশেষজ্ঞরা।

পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায় কীভাবে? বিশেষজ্ঞদের মতে, ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেয়ে।

ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অনেকেই নিয়মিত ভিটামিন সি সাপ্লিমেন্ট নেন।

তবে শাক-সবজি-ফল থেকে যদি সেই ভিটামিন নিতে পারেন তাহলে তা কাজ করবে দ্বিগুণ।

করোনা সংক্রমণ রোধে খেতে পারেন ৫ সবজি। নিয়মিত এগুলো ডায়েটে থাকলে ভিটামিন সিতে ভরপুর থাকবেন আপনি। আর রোগবা্লাই কাছেও ঘেঁষবে না।

৫ ধরনের ভিটামিন সি সমৃদ্ধ খাবার-

বেল পেপার

মাত্র প্রতিদিন আধ কাপ বেল পেপার আপনাকে দেবে ১০০ শতাংশ ভিটামিন সি। রান্নায় দিলে স্বাদও বাড়ে। শরীরে ভিটামিনের ঘাটতি পূরণ হয়।

পেঁপে

পুষ্টিকর ফল পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি । পেঁপের মধ্যে থাকা ‘প্যাপাইন’ এনজাইম হজমক্ষমতা বাড়ায় ও ভিটামিন সি’র ঘাটতি মেটায়।

ব্রকলি

ব্রকলি হৃদরোগীদের জন্য খুবই উপকারি সবজি। ভিটামিন সি ছাড়াও এতে আছে ভিটামিন কে। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আধ কাপ ব্রকলি প্রতিদিন খেলে ভিটামিন সি’র প্রয়োজন পূরণ হবে ৬০ শতাংশ।

ফুলকপি

ফুলকপি ভিটামিন সি’র অভাব পূরণ করে প্রায় ৭৭ শতাংশ। এখন প্রায় সারা বছরই মেলে এই সবজি। তাই নিশ্চিন্তে খেতে পারেন ফুলকপি। গ্যাসের সমস্যা থাকলে হালকা ভাপিয়ে সেই পানি ফেলে দিয়ে রান্না করে খেলে কোনও সমস্যা হবে না।

পালং শাক

পালং শাকের উপকারিতা অনেক। সবুজ পাতাওয়ালা এই শাক রয়েছে ভিটামিন সি পূরণের ২০০ শতাংশ ক্ষমতা।

তথ্যসূত্র: এনডিটিভি

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com