শনিবার, ১১ Jul ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

বাড়ি বাড়ি ভাতার টাকা বিতরণ করলেন পলক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাস এর কারণে মানুষকে ঘরে রাখার লক্ষে সিংড়া পৌরসভা ও ব্যাংক এশিয়ার মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে নাটোরের সিংড়া পৌর এলাকার ১২টি ওয়ার্ডে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা বাড়ি বাড়ি পৌছে দেয়ার কার্যক্রম উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

রোববার তিনি সিংড়া পৌরসভার ১নং ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে কয়েকজনকে ভাতার টাকা বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আতিকুর রহমান, কাউন্সিলর দেদার হায়াত বেনুসহ ব্যাংক এশিয়ার ডিস্টিক ম্যানেজার রওশন জামিল, সহকারী রিলেশনশিপ অফিসার উজ্বল কুমার কুন্ড, রাকিবুল আলমসহ কর্মকর্তারা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com