শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

৮ মে থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু হতে পারে

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আগামী ৮ মে থেকে অভ্যন্তরীণ রুটে সীমিত সংখ্যক ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হতে পারে। এমনটাই জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। শনিবার গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

বেবিচক চেয়ারম্যান বলেন, যদি করোনা ভাইরাস পরিস্থিতি উন্নতি হয় তাহলে ৮ মে থেকে অভ্যন্তরীণ রুটে সীমিত সংখ্যক ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হবে। তবে এ সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়। বিমানবন্দরগুলোকে ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

তিনি বলেন, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট পরিচালনা করতে হবে। প্লেনে মোট আসনের ৭০-৭৫ শতাংশ আসনে যাত্রী নিতে পারবে এয়ারলাইন্সগুলো।

দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর গত ২১ মার্চ থেকে বাংলাদেশি এয়ারলাইন্সগুলোর সব আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ রয়েছে। আর ২৪ মার্চ থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ রয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশে চারটি এয়ারলাইন্স কোম্পানি অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে। তবে মার্চ থেকে তিন মাসের জন্য ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে রিজেন্ট এয়ারওয়েজ। ১৫ মে পর্যন্ত সবধরনের ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সেক্ষেত্রে যদি ৮ মে থেকে ফ্লাইট চলাচল চালু হয় সেক্ষেত্রে শুধু নভোএয়ার এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সই ফ্লাইট পরিচালনা করতে পারবে। এর আগে দেশে করোনার প্রাদুর্ভাবের কারণে ফ্লাইট ওঠানামায় চার দফা নিষেধাজ্ঞা বাড়িয়ে ৭ মে পর্যন্ত বেঁধে দেয়া হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com