শনিবার, ১১ Jul ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

ঢাকায় যুবলীগের খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাসের সংকটে অসহায়দের মধ্যে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে যুবলীগ।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় করোনা প্রতিরোধে মাঠে রয়েছে সংগঠনটির নেতাকর্মীরা। দলীয়ভাবে সারা দেশে করোনা প্রতিরোধ ও খাদ্যসামগ্রী বিতরণ করছে তারা।

বৃহস্পতিবার (৭ মে) ঢাকায় সুরক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। দুপুরে ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ্যোগে ৯৯ নম্বর ওয়ার্ডের ফার্মগেট এবং ২৭ নম্বর ওয়ার্ডে ত্রাণ বিতরণ করা হয়।

দুটি ওয়ার্ডেই যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন।

এ সময় ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, সহ-সভাপতি জাফর ইকবাল, সহ-সভাপতি সাব্বির আলম লিটু, কেন্দ্রীয় যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

করোনাভাইরাসের প্রকোপ শুরু হবার পর হতেই সচেতনতামূলক কাযর্ক্রম ও মাস্ক, হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার, হেক্সিসলসহ পরিস্কার পরিচ্ছন্ন ও খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে যুবলীগ। লকডাউন শুরুর পর থেকেই জনসচেতনামূলক কার্যক্রমের পাশাপাশি বিতরণ করা হচ্ছে খাদ্যসামগ্রী।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com