শনিবার, ১১ Jul ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাসের সংক্রমণের এই দুঃসময়ে নিম্নআয় ও দিনমজুরদের পাশে দাঁড়িয়েছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টচার্যের নেতৃত্বে কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম আকাশ তার নিজস্ব উদ্যোগে ও অর্থায়নে শতাধিক গরিব ও অসহায় পরিবারের মধ্যে রোজার ইফতার সামগ্রী বিতরণ করেছেন। যার মধ্যে ছিলো- মুড়ি, ছোলা, খেজুর, চিনি, রুহ আফজা।
এছাড়া বাংলাদেশ ছাত্রলীগের নেতারা বিভিন্ন ল্যাবে নিজস্ব উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে তা রাস্তায় রাস্তায় মানুষের কাছে বিতরণ করেন। তারই ধারাবাহিকতায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাসায়নিক ল্যাবে এই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে তা কলেজের আশেপাশে বিভিন্ন জায়গায় বিনামূল্যে মানুষের হাতে তুলে দেন কলেজ ছাত্রলীগের নেতারা।
এছাড়াও কলেজের আশপাশে রাস্তায়, গাড়িতে বিভিন্ন জায়গায় নিয়মিত জীবাণুনাশক স্প্রে করেছে কলেজ ছাত্রলীগ।
নগরকন্ঠ.কম/এআর