শনিবার, ১১ Jul ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইনে উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়ানো হচ্ছে অভিযোগ করে এসব কর্মকাণ্ডকে ভাইরাসের চেয়ে ভয়ঙ্কর হিসেবে অভিহিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (৯ মে) রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি একশ্রেণির মানুষ বিভিন্ন সামাজিক মাধ্যম এবং অনলাইনে গুজব ছড়িয়ে যাচ্ছে। কোনও ঘটনা না ঘটলেও তা রটানো হচ্ছে। এসব গুজব ও অপপ্রচার উদ্দেশ্যমূলক। গুজব ও অপপ্রচার ভাইরাস এর চেয়েও ভয়ঙ্কর’।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com