শনিবার, ১১ Jul ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের পক্ষে রাজধানীতে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে জাতীয় যুব সংহতি।
শুক্রবার (৮ মে) তেজগাঁও শিল্পাঞ্চল থানা শাখার উদ্যোগে রাজধানীর তেজগাঁও এলাকায় ১ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় যুব সংহতির সাবেক সভাপতি মীর আব্দুস সবুর আসুদ, প্রেসিডিয়াম সদস্য ও যুব সংহতির সভাপতি আলমগীর সিকদার লোটন, যুব সংহতির সাধারণ সম্পাদক ফকরুল আহসান শাহজাদা, জাপা নেতা মঞ্জুরুল ইসলাম মঞ্জু, মো. জহিরুল ইসলাম মিন্টুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
নগরকন্ঠ.কম/এআর