শনিবার, ১১ Jul ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাসের সংকটময় পরিস্থিতিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের জন্য মানবতার হাত বাড়িয়ে দিয়েছে যুবলীগ। প্রতিদিনই সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দিচ্ছেন নেতাকর্মীরা।
এর অংশ হিসেবে বুধবার (১৩ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের উদ্যোগে করোনা ক্ষতিগ্রস্ত হিজড়া সম্প্রদায়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ঈদবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে যুবলীগ।
রাজধানীর পল্লবীতে মিল্কভিটার ৪৬ মল্লিকা হাউজিং এলাকায় যুবলীগের সাধারণ সম্পাদক ইনুল হোসেন খান নিখিল উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন।
এ সময় হিজড়া সম্প্রদায়ের মানুষের মাঝে ঈদবস্ত্র শাড়ি ও খাদ্য সামগ্রী হিসেবে চাল , তৈল , আলু, পেঁয়াজ , ডাল, লবণ, সাবান , বিস্কুট, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেন তিনি।
মাইনুল হোসেন খান নিখিল বলেন, করোনাভাইরাসের প্রথম থেকেই যুবলীগ মানুষের পাশে দাঁড়িয়েছে। আজকে আমরা অবহেলিত তৃতীয় লিঙ্গের এসব মানুষের পাশে দাঁড়িয়েছি। প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়ে তারা খুব খুশি।’
এ সময় মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, উত্তরের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি প্রমুখ ছিলেন।
নগরকন্ঠ.কম/এআর