শনিবার, ১১ Jul ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

করোনার ঝুঁকি এড়াতে ঈদে অনলাইন শপিং করুণ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ত্রাণ কার্যক্রমে অনিয়মের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন। তিনি বলেন,সরকার কঠোর অবস্থানে আছে বলেই সামান্য অপরাধ করলেও কেউ রেহাই পাচ্ছে না।

মঙ্গলবার ( ১২ মে) সকালে তাঁর সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন। করোনার সংক্রমণের ঝুঁকি এড়াতে ঈদে অনলাইনে শপিং করারও আহবান জানান ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১ দশকে বাংলাদেশ যে অর্থনৈতিক সমৃদ্ধি ও সক্ষমতা অর্জন করেছে,সেজন্যে এই সংকটকালেও এত বিপুল পরিমাণ প্রণোদনা ও ত্রাণ সহায়তা প্রদান করা সম্ভব হচ্ছে।

তিনি, স্বাস্থ্যবিধি মেনে এবং সুরক্ষা সামগ্রী ব্যবহার করে প্রতিদিন সামান্য সময়ে প্রাইভেট চেম্বারে রোগী দেখার জন্য চিকিৎসকদের প্রতি আহবান জানান। কাদের বলেন,এতে রোগীদের অনেক উপকার হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, করোনার এই সংকটে প্রায় ১ লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ১ কোটি মানুষকে রেশনের আওতায় আনা হয়েছে এবং ৫০ লাখ মানুষকে নগদ সহায়তা প্রদান সমসাময়িক বিশ্বে নজিরবিহীন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com