শনিবার, ১১ Jul ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

বিনামূল্যে সবজি বিতরণ স্বেচ্ছাসেবক লীগের

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অসহায়, কর্মহীন মানুষদের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ।

বুধবার (১৩ মে) রাজধানীর শান্তিনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ফ্রি সবজি বিতরণ করেন সংগঠনের নেতারা।

রাস্তার ওপরে টেবিলে সাজিয়ে রাখা হয় বিভিন্ন ধরনের শাক সবজি, মরিচ,আলু, ঢেঁড়স, পুইশাক,শসা, লাউ, কুমড়া, লেবু, যা কর্মহীন মানুষ বিনামূল্যে প্রয়োজন অনুযায়ী নিয়ে যান।

বিতরণের সময় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক তারিক সাঈদ উপস্থিত ছিলেন।

দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন বলেন, করোনাভাইরাস মহামারির শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী আমরা অসহায় কর্মহীন মানুষের পাশে আছি। খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছি। আজ অসহায়, কর্মহীন মানুষদের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করছি। আমাদের মানবসেবামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

সাধারণ সম্পাদক তারিক সাঈদ বলেন, দরিদ্র অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি খবর পেলে নীরবে মধ্যবিত্তদের ঘরেও খাদ্যসামগ্রী ও ইফতার উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছি। এরই ধারাবাহিকতায় আমরা আজ অসহায়, মানুষদের মাঝে স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণ এর পক্ষ থেকে ফ্রি সবজি বিতরণ করেছি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com